মুহতারাম! আমাদের এলাকায় দুই ধনী পরিবার তাদের নাবালক ছেলে-মেয়েকে পরস্পরের এক সাথে বিয়ে দেয়। এক্ষেত্রে তাদের পক্ষ হয়ে অভিভাবকগণ ইজাব ও কবুল করে নেয়। জানার বিষয় হল; এভাবে তাদের বিয়ে দেয়া সহিহ হয়েছে কিনা? এবং বালেগ হওয়ার পর তাদের করণীয় কি? এবং ছোটবেলায় এভাবে বিবাহের শাদীর অবস্থান কি?

 

নিবেদক: সালমান আহমদ (কুমিল্লা)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীর দৃষ্টিতে অভিভাবকগণ তথা পিতা কিংবা দাদা তাদের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করলে উক্ত বিবাহ কার্যকর হয়ে যায়, এক্ষেত্রে পরবর্তীতে তাদের জন্য উক্ত বিবাহ রহিত করার কোন সুযোগ নেই।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে উভয় পরিবারের অভিভাবকদের মাঝে পিতা বা দাদা থেকে থাকলে সে ক্ষেত্রে তারা তাদের নাবালেক ছেলে মেয়ে পরস্পর বিয়ে দেয়ায় উক্ত বিবাহ সহিহ ভাবে সংগটিত হয়ে গেছে। এক্ষেত্রে তাদের উভয়ের জন্য উক্ত বিবাহ মেনে নেয়া উপরিহার্য।

রেফারেন্স: (সুরা তালঅক ৪, ফেকহে হানাফি দারুল কলম : ২/৬৪ হেদায়া :৩/রশিদিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল