মুহতারাম, মাহমুদ সাহেব বিবাহের পর সাত বছরের মত কোন খোঁজ নেই, বেঁচে আছে নাকি মারা গেছে? তাও জানা যায় না। এখন জানার বিষয় হল; তার স্ত্রী কি এমতাবস্থায় অন্য কাউকে বিবাহ করতে পারবে? অন্যথায় তার জন্য করনীয় কি? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের মৌলিক বিধান অনুযায়ী স্বামী নিরুদ্দেশ মহিলা অন্যত্র বিবাহের জন্য স্বামীর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া কিংবা স্বামীর সময় বয়সীদের মৃত্যু হওয়ার আশঙ্কা করা আবশ্যক। তবে স্ত্রী যুবতী হলে এবং একাকী জীবন অসহনীয় হলে সে ক্ষেত্রে মুসলিম কাজীর আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবে। এক্ষেত্রে মুসলিম কাজী যথাসাধ্য অনুসন্ধানের পর কোন উপায় না পেলে তখন থেকে চার বছর পর বিবাহ বিচ্ছেদ করে দিবেন, অবশ্যই কাজী সাহেব মহিলার সঠিক অবস্থা বিবেচনা করে এক বছর অপেক্ষার পর ও বিবাহ বিচ্ছেদ করে দিতে পারবেন।
সুতরাং প্রশ্নোক্ত মোহাম্মদ সাহেবের স্ত্রী বর্ণিত নিয়ম অনুসারে বিবাহ বিচ্ছেদের পর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে অন্যথায় নয়।
রেফারেন্স: (হেদায়া : ২/৬২২ আশ্রাফিয়া ইমদাদুল ফতওয়া :৫/১৪০ যাকারিয়া, কেফায়া :৬/২৯রশিদীয়া
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল