জনাব পারভেজ মিয়া বিবাহের দু'বছর পর তার স্ত্রীর আপন ছোট বোনকে নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তিতে তাকে বিবাহ করে। বর্তমানে তার সাথেই ঘর সংসার করছে। জানার বিষয় হলো; পারভেজ মিয়া স্ত্রীর ছোট বোনকে বিবাহ করা কি সহিহ হয়েছে? তার সাথে ঘর সংসার করার বিধান কি?
নিবেদক: মোঃ মুসলেহ উদ্দীন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে আপন দুই বোনকে এক সঙ্গে একই ব্যক্তির বিবাহ বন্ধনে রাখা হারাম।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে পারতেজ সাহেবের স্ত্রী তার বিবাহ বন্ধনে থাকা কালীন স্ত্রীর আপন ছোট বোনের সঙ্গে তার বিবাহ সহীহ নি, তাই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় উভয় জন গুনাহগার হবে। পারভেজ মিয়া এবং তার শালীর মাঝে বিবাহ বিচ্ছেদ করা আবশ্যক। একান্ত স্ত্রীর ছোট বোনের সাথে সংসার করতে হলে স্ত্রীকে (বড় বোন) তালাক দিয়ে ইদ্দত পূর্ণ হওয়ার পর ছোট বোনকে পুনরায় বিবাহ করতে পারবে।
সূত্র: কুরআন শরীফ (নিসা: ২৩), ফতোয়ায়ে কাজী থান (১/২২০, যাকারিয়া), হিন্দিয়া (১/৩৪৩, যাকারিয়া),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল