মুহতারাম! জনাব রাকিব সাহেব তার বিবাহতে বাহিরে গেইট, লাইটিং ও অনেক টাকা দিয়ে বাসর ঘর সাজায়। সাথে সাথে দাওয়াত কার্ডও বানায়। জানার বিষয় হলো; তার উল্লেখিত কর্মকান্ড কতটুকু শরীয়ত সম্মত।

 

নিবেদক: আবু সালেহ (বগুড়া)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে অপচয় একটি গর্হিত কাজ । কুরআন ও হাদীসে এই ব্যাপারে ধমকি এসেছে,

সুতরাং প্রশোক্ত সুরতে জনাব রাকিব সাহেব তার বিবাহতে বাহিরে গেইট ও আলোক সজ্জা ইত্যাদি অপচয় ও সম্পূর্ণ রেওয়াজ সর্বত্ব কাজ হওয়ায় শরীয়ত এটি কোন ভাবেই সমর্থন করেনা। তবে শরিয়ত বিরোধি কর্মকান্ডে জড়িত না হয়ে সল্প খরচে বাসর ঘর সাজানো ও দাওয়াতি কার্ড বানানোর অবকাশ রয়েছে।

সূত্র: এলাউস সুনান (৮/৩৬৪৩, দারুল ফিকির), বাইহাকী (৫/২৫৪, হাদীস নং ৬৪৬৬), রদ্দুল মুহতার (৪/৭৭, আজহার),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল