মুহতারাম সেলিম মিয়া হিন্দু থাকা অবস্থায় রাধা ও সুস্মিতা দুই বোনকে বিবাহ করেন, তারা সকলে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন, মুসলমান হয়ে যাওয়ার পর সেলিম মিয়া ইসলামের বিবি বিধান সম্পর্কে না জানার কারণে উভয়ের সাথে সহবাস করেন এবং উভয়ে তার সন্তান হয়। জানার বিষয় হলো; মুসলমান হওয়ার পর উভয় বোনের মধ্যে কে তার স্ত্রী বলে গণ্য হবে, এবং উভয়ের সাথে তার সহবাসের হুকুম কি? এবং উভয় সন্তানই কি তার সন্তান বলে গণ্য হবে এবং তার থেকে মিরাজ পাবে? বিস্তারিত জানাবে।

 

নিবেদক: মইনুদ্দিন তাহের

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামী শরীয়ামতে দুই বোনকে এক বিবাহ বন্ধনে জমা করা নিষিদ্ধ, এক্ষেত্রে বোনের বিবাহ একসাথে সংঘটিত হলে উভয় বিবাহ বাতিল গণ্য হয়। অন্যথায় প্রথম বিবাহ সহিহ, পরের বিবাহ বাতিল গণ্য হয়, আর কোন বিধর্মী স্বামী স্ত্রী একসাথে ইসলাম গ্রহণ তাদের বিবাহ পূর্বের বহাল থাকবে।

সুতরাং প্রশ্নোক্ত সেলিম মিয়া হিন্দু থাকা অবস্থায় রাধা ও সুস্মিতা দুই বোনকে বিবাহ করাটা যদি একসাথে হয়ে থাকে, তাহলে মুসলমান হওয়ার পর তাদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, আর বিবাহ ভিন্ন ভিন্ন হয়ে থাকলে দ্বিতীয় বিবাহ রহিত করে দিবে, তবে উভয়ের সন্তানের বংশ তার থেকে সব্যস্ত হবে, এবং উভয়ই মিরাছ পাবে।

রেফারেন্স: (তুহফাতুল ফুকাহা: ২৭৯ মারুফিয়া-মাজমাছল আনছর ১/৫৪২ আলমানার বাদায়েযুছ ছানায়ে ৩/৩৩৬

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল