মুহতারাম! জনাব সোহেল সাহেব স্ত্রীর মোহর পরিপূর্ণ আদায় করেছেন। কিন্তু স্ত্রীর দাবী কিছু টাকা এখনো বাকি আছে। স্বামী বললো স্বর্ণ, গহনা, শাড়ী, কসমেটিকস এগুলে মোহর হিসেবে ছিলো, স্ত্রীর দাবী এগুলো হাদিয়া স্বরূপ ছিলো। এমতাবস্থায় কার কথা গ্রহণ করা হবে? এবং করনীয় কী?

 

নিবেদক: মোঃ ইব্রাহিম খাঁন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীর নিকট খাদ্য-দ্রব্য ব্যতীত কোন বস্তু পাঠানোর পর স্ত্রী যদি হাদিয়া বলে দাবী করে আর স্বামী মোহর বলে দাবী করে, তাহলে স্বামীর কথা শপথের সাথে গ্রহনীয় হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে যদি সোহেল সাহেবের স্ত্রীর দাবীর স্বপক্ষে কোন দলিল না থাকে, তাহলে স্বর্ণ-গহনা ও কসমেটিকস এর ক্ষেত্রে সোহেল সাহেবের কথা শপথের সাথে গ্রহন করা হবে। তবে শাড়ী যদি খোরপোষের অতিরিক্ত হয়, তাহলে তার একই বিধান। অন্যথায়। শাড়ীর ক্ষেত্রে স্ত্রীর কথা গ্রহণ করা হবে।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল