মুহতারাম! জনাব লিটন সাহেব ফুলবাণু নামের এক মহিলাকে বিবাহ করেন, কিছুদিন পর তারা উভয়ে বসবাসের জন্য জাপান চলে যায়, সেখানে যাওয়ার পর ফুলবানু ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেন, লিটন সাহেব তাকে অনেক বুঝানোর পর সে আবার ইসলাম ধর্মে ফিরে আসে। তারপর তারা আগের মতই ঘর সংসার করতে থাকে। জানার বিষয় হলো; বর্তমানে তাদের বৈবাহিক সম্পর্ক বাকিআছে কিনা? এবং নতুন করে তাদের বিবাহ করতে হবে কিনা?

 

নিবেদক: রিফাত হুসাইন

 

الجواب بملهم الصدق والصواب

 

‘           শরয়ী দৃষ্টিতে স্বামী-স্ত্রীর কোন একজন মুরতাদ হয়ে গেলে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসার পর উভয়ে সংসার করতে হলে তাদের মাঝে বিবাহ নবায়ন করা আবশ্যক।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে লিটন সাহেবের স্ত্রী ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে তাদের মধ্যকার বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে গিয়েছে, ফলে ফুলবানু পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসার পর লিটন সাহেব তার সাথে ঘর-সংসার করতে হলে তাদের মাঝে বিবাহ নবায়ন করা আবশ্যক।

সূত্র: তুহফাতুল ফুকাহা (২৮, মারুফিয়া), কুদূরী (৪৮৮, বুশরা), আদ্দুররুল মুখতার (৪/৩৬২, আজহার),

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল