মুহতারাম রাকিব গ্রামের এক সাদাসিদে যুবক। তার বিবাহের আকদের সময় উকিল যখন বললেন 'আমি তোমাকে অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মোহরের বিনিময়ে বিবাহ দিলাম 'তুমি বলো قبلتها সে বলল قبلتها পরে তার বন্ধুরা বলল এই তুই যে বিবাহের সময় আরবি না হিন্দি কি বলেছিলি এর অর্থ কি জানিস? সে বলল; না। জানি না জানার বিষয় হলো; আলোচ্য সুরতে রাকিবের বিবাহ হয়েছে কিনা?
নিবেদক: মাহমুদুল হাসান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য ইজাব কবুলের অর্থ জানা জরুরি নয় ।তবে ইজাব কবুলের শব্দের ব্যাপারে বিবাহ সংঘটিত সাক্ষীদের জরুরী।
সুতরাং প্রশ্নোত্তর সুরতে রাকিব সাহেব قبلتها এর অর্থ না জানলেও এর দ্বারা বিবাহ সংঘটিত হয় এই কথাটি জানা থাকলে তার বিবাহ সহি বলে গণ্য হবে।
রেফারেন্স: বেকায়া দশ (৩/১০ দারুল কুত্বব ইলমিয়া) বাযযাযিয়া (১/৩৩৫. জাকারিয়া। বাহার (৩/১৪৮, জাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল