মুহতারাম জনাব রুস্তম সাহেব একজন আমেরিকার প্রবাসী দীর্ঘদিন। যাবত তিনি আমেরিকায় বসবাস করেছেন। সেখানে এক আরবীয় মুসলিম পরিবারের সাথে তার পরিচয় হয়। তাদের এক মেয়ের সাথে তার ছেলের বিয়ের কথাবার্তা হয় এবং একসময় তাদের বিবাহ হয়ে যায়। ।বিবাহ হওয়ার কিছুদিন পরে তার ছেলেটির লক্ষ্য করেছে উক্ত আরবি মেয়েটি একজন সমকামী। এটা জানতে পেরে সে খুব দুঃখ পায় এবং এক দ্বীনদার লোকের সাথে পরামর্শ করে জানতে পারে যে সমকামী মেয়েটিকে তার বিবাহ করা সঠিক হয়নি। সুতরাং জানার বিষয় হলো; সমকামী নারী-পুরুষদের বিবাহ করার ব্যাপারে ইসলামের বিধান কি জানিয়ে বাধিত করবেন

 

নিবেদক: মাহমুদুল হাসান ফিরোজপুর

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য নারী-পুরুষ উভয়ে মুসলিম হওয়া শর্ত (বিধায় কেউ ফাসিক বা গুনাহগার হওয়া সত্ত্বেও অন্যান্য শর্তের বিদ্যমানে বিবাহ সহিহ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোত্তর সুরতে সমকামিতা মারাত্মক গুনাহের কাজ হওয়া সত্ত্বেও তাদের বিবাহ অন্যান্য শর্তের বিদ্যমানীসহ সহীহ বলে বিবেচিত হবে। অবশ্যই বিবাহের ক্ষেত্রে স্বীনদার ও পরহেজগার নারী-পুরুষ নির্ধারণ অতিব জরুরী। আর সমকামিতা তার স্বভাবে পরিণত হয়ে স্বামীর হক আদায় অসচেষ্ট হলে তাকে তালাক প্রদান করা জরুরিও বটে।

রেফারেন্স: কুরআনুল কারীম (হুদ ৭৮) মাযহারী (৬/৩৮৫ জাকারিয়া) বুখারী (৫০৯০)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল