মুহতারাম একজন মুফতি সাহেব বিবাহ করে স্ত্রী নিয়ে নিজের মাদ্রাসার কাছে বাসা নিয়ে যায়। এতে মুফতি সাহেবের মা খুব অসন্তুষ্ট। মুফতি সাহেব মাকে বলে বিয়ে করছি আমার প্রয়োজনে আপনার জন্য নয়। সুতরাং আপনার নিকট বউ কেন রাখবো? জানার বিষয় হল; ছেলের বউ তার শাশুড়ির খেদমত করা জরুরি কিনা? বিশেষভাবে শাশুড়ি যদি খেদমতের মুখাপেক্ষী হয়? তাহলে করণীয় কি?
নিবেদক: মাহমুদ বিন শফিউল্লাহ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বৃদ্ধ মায়ের খেদমত করা সামর্থ্যবান ছেলের দায়িত্ব। পুত্রবধূর জন্য শাশুড়ির খেদমত করা আবশ্যক না হলেও নৈতিকতা মানবতার দৃষ্টিকোণে শাশুড়ির খেদমত করা জরুরী। স্থান-কাল পাত্র ভেদে এসব খেদমতকে নিজের জীবনের কামিয়াবির অন্যতম কারণ মনে করা।
তদুপরি কোন পুত্রবধি শাশুড়ির খেদমত না করতে চাইলে এবং তিনি খেদমতের মুখাপেক্ষী হলে ছেলের জন্য আবশ্যক হলো নিজে তার মায়ের খেদমত করা। ফলে সে নিজে অথবা অন্য কোন মাধ্যমে খেদমতের ব্যবস্থা করা জরুরী।
রেফারেন্স: কুরআনুল কারীম সূরা আহকাফ (১৫)। তিরমিজি (১৮৯৮) ফতওয়া উলামায়ে বালাদিল হারাম (১৩৮৮ আল-মিলিক ফাহাদ)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল