মুহতারাম জনৈক আলেম তার বয়ানে বলেছেন যে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবার কোন খরচের দায়িত্ব নেই। বিয়ের দাওয়াত অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে কোন অনুষ্ঠান হবে না। জানার বিষয় হল; ছেলের সাথে আগত মেহমানদের মেহমানদারী করার বিধান কি? কোরআন-সুন্নাহর আলোকে জানাবেন। বৈধ হলে ছেলের সাথে কতজন মেহমান আসতে পারবে বিস্তারিত জানাবেন
নিবেদক: মাসুদ মহসিন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মেহমানের মেহমানদারী করা সুন্নত ও নৈতিক দায়িত্ব। অবশ্য বিবাহের অনুষ্ঠানের ক্ষেত্রে কুসংস্কার সীমালংঘন ও লৌকিকতা ইত্যাদি পরিহার করা আবশ্যক।
সুতরাং প্রশ্নোত্তর ক্ষেত্রে কনে পক্ষ সীমালংঘন অলৌকিকতা পরিহার করত সামর্থ্য অনুযায়ী যতজন মেহমান আমন্ত্রণ করবে ততজন মেহমান ছেলের সাথে যেতে পারবে এবং তাদের মেহমানদারী করা সুন্নত। শর্ত করে বা বাধ্য করে দাওয়াত নেওয়া বৈধ হবে না।
রেফারেন্স: (বুখারী (৬১৩৬)। উমদাতুল কারী (১৫/২৬৮০ জাকারিয়া। শামী(৬/৪২৫ সাঈদ)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল