মুহতারাম! মাহমুদ সাহেব দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর কয়েকজন সন্তান হওয়ার পর সে মারা যায়। এরপর তিনি আরেকটি বিয়ে করেন। এর কিছুদিন পর ঐ ব্যক্তির বড় ছেলে পিতার দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে করে। এখন জানার বিষয় হলো; এই বিয়ে সহীহ হয়েছে কিনা?
নিবেদক: মাহফুজুর রহমান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কুরআন-হাদিসে বর্ণিত মুহাররাম ব্যতীত যে কোনো মহিলাকে বিবাহ করা বৈধ। আর বাবার দ্বিতীয় স্ত্রী তথা সৎ মায়ের বোন মুহাররমাতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং প্রশ্নোক্ত মাহমুদ সাহেবের ছেলে কর্তৃক তার দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে করা সহীহ হয়েছে।
সূত্রঃ সুরা নিসা (আয়াত: ২৪), মাজমাউল আনহুর (১/৪৮১), ইমদাদুল ফাতাওয়া (২/৩৫৩)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল