মহতারাম! শায়লা এক ছেলেকে পছন্দ করে। পরবর্তীতে তারা পিতা-মাতার অনুমতি ব্যতীত বিবাহ করে ফেলে। ছেলে দিনমজুর বিধায় মেয়ের পরিবার নিজেদের জন্য সেটা অপমানজনক মনে করে এবং উক্ত বিবাহ মেনে নিতে তারা নারাজ। জানার বিষয় হল; তাদের উক্ত বিবাহ সহি হয়েছে কিনা? ইল্লোত সহ জানাবেন
নিবেদক: শাহাদাত হোসাইন
الجواب بملهم الصدق والصواب
হানাফী মাযহাবের মুহাক্কিক ফকিহদের মত অনুযায়ী প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে গায়রে কফুতে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করলে সংগঠিত হয় না। যদিও অনেক আলেমগণের মতে বিবাহ বিবাদ মুক্ত হলেও ওলিদের اعتراضএর (আপত্তির) অধিকার থাকে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে তারা উভয়ের অভিভাবকের অনুমতি ব্যতীত গায়রে কুফুতে বিবাহ করায় তাদের বিবাহ সহিহ হয়নি।
রেফারেন্স: (আদভুরুল মুখতার ৩/১৫৬সায়ীদ কুদুরী ৪৭৬ বুশরা তাতার খানিয়া ৪/১৩১ ফারুকিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল