মুহতারাম জনাব আকবর সাহেব রাইসা খাতুনকে এমনিতেই হাসি ঠাট্টা করে বলল আমি তোমাকে বিবাহ করবো। রাইসা খাতুনজবাব বলল আমি রাজি। জানার বিষয় হলো; এমতাবস্থায় তাদের উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে কিনা? দলিল সহ জানাবেন।
নিবেদক আব্দুল্লাহ আশরাফ
الجواب بملهم الصدق والصواب
শরীয় দৃষ্টিতে বিবাহ সংঘটিত হওয়ার জন্য অতীত বা বর্তমান সূচক বাক্যের মাধ্যমে ইজাব কবুল পাওয়া যাওয়া শর্ত । এতদ ভিন্ন ভবিষ্যৎ সূচক বাক্যের মাধ্যমে বিবাহ সংঘটিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জনাব আকবর সাহেবে রাইসা খাতুনকে ভবিষ্যতে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিধায় ইজাব কবুল পাওয়া যায়নি। তাই তাদের বিবাহ সহিহ হয়নি।
রেফারেন্স: (আলফিকহুল হাবাগী ২/১১দারনা কলম আলফিকহুল ইসলামী ৬/৬৫২৫ রশিদিয়া শামী৪/৮৯ যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল