আমার এক ফ্রেন্ড সে বলল তার বোন তাকে প্রশ্ন করল: ভাইয়া আমি প্রেম করে একটি ছেলেকে বিয়ে করি। কিন্তু তা কাউকে জানাইনি। তারপর তার পরিবার তাকে জোর করে অন্য একটি ছেলের সাথে বিয়ে করিয়ে দিয়েছে। জানার বিষয় হলো; এখন উক্ত মেয়েটির দ্বিতীয় বিয়েটি শুদ্ধ হয়েছে কিনা? জানালে উপকৃত হবো

 

নিবেদক: মাকসুদ হাসান

 

الجواب بملهم الصدق والصواب

 

হানাফী মাজহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে অভিভাবকদের অগোচরে কুফু বিহীন বিবাহ করলে বিবাহ সহিহ হয় না। বিধায় পরবর্তীতে মেয়ের অভিভাবক পূর্বের স্বামীর বিবাহ বিচ্ছেদ ব্যতীত অন্যত্র বিবাহ দিলে বিবাহ সহিহ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মেয়েটি যথা নিয়মে কুফুতে বিবাহ করে থাকলে তাদের বিবাহ সহিহ হয়েছে। ফলে এক্ষেত্রে অভিভাবক কর্তৃক জোরপূর্বক অন্যত্র বিবাহ দিলে তাদের দেয়া বিবাহ সহিহ হয়নি। পক্ষান্তরে কুফুবিহীন বিবাহ করে থাকলে বিবাহ সহিহ না হওয়ায় দ্বিতীয় বিবাহ সহিহ হয়েছে।

রেফারেন্স: (তাতারখানিয়া ৪/৬৬যাকারিয়া, মাজমাউল অনত্মা ১/৪৮৮-আলমানার, বাদায়ে ২/৫১৩যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল