মুতারাম এক মেয়ের পেটে সন্তান জানতে পেরে পরিবার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। জানার বিষয় হল; এই স্বামী তা বুঝতে পারে তা সত্যতার সাথে সহবাস করতে পারবে কিনা? এবং এই সন্তানের নসব কার থেকে সাব্যস্ত হবে?
নিবেদক: জুবায়ের সাঈদ
الجواب بملهم الصدق والصواب
শরীয় দৃষ্টিতে গর্ভবর্তী মহিলাকে বিবাহ করা বৈধ। তবে তার সাথে সহবাস করা বৈধ নয়। আর ছয় মাসের কম সময়ে সন্তান ভূমিষ্ঠ হলে স্বামী গর্ভস্থ সন্তান নিজের বলে দাবি করলে তার থেকে সাব্যস্ত হয়। অন্যথায় সন্তানের নসব মায়ের দিকে সাব্যস্ত হয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জনৈক পুরুষের জন্য উক্ত মহিলাকে বিবাহ করা বৈধ হয়েছে। তবে সহবাস করা বৈধ হয়নি। এবং ছয় মাসের অধিক সময়ে সন্তান ভূমিষ্ঠ হলে স্বামী থেকেই নসব সাব্যস্ত হবে। আর ছয় মাসের কমে হলে স্বামী কর্তৃক স্বীকারোক্তির দ্বারা সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে। অন্যথায় সন্তানের নসব মায়ের দিকে সাব্যস্ত হবে।
রেফারেন্স: (ফাতাওয়া হিন্দিয়া ৪/১২৭যাকারিয়া তুহফাতুল ফুকাহা ২৭০মরুদিয়া শামী-৪/১৩৯ আগহার।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল