মুহতারাম! আমার এক ভাই বিয়ে করার সময় আমাদের পক্ষ থেকে মহরে ফাতেমি ঠিক করতে চাইলে মেয়ের বাবা মাওলানা অলিউল্লাহ সাহেব গরম হয়ে বলে, আমার মেয়ে কি ফাতেমা নাকি আর আপনার ছেলে কি আলী নাকি। জানার বিষয় হল; শরীয়তে মহরে ফাতেমির অবস্থান কি? আর উক্ত মাওলানা সাহেবের এমন কথা বলা ঠিক হয়েছে কি না।

 

নিবেদক: মাহমুদ বিন শফিউল্লাহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে বিবাহের মোহর নির্ধারণ করার ক্ষেত্রে যার যার সামর্থ্য অনুযায়ী মহরম নির্ধারণ করাই কাম্য। আর মহরে ফাতেমি বলা হয়; হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিবি ও মেয়েদের বিবাহ দেয়ার সময় যে পরিমাণ মোহর ধার্য করেছেন। অনেকে এটাকে সুন্নত বলেন।

অতএব উক্ত মাওলানা সাহেবের এভাবে ঢালাও ভাবে মহরে ফাতেমিকে উড়িয়ে দেওয়া ঠিক হয়নি।

রেফারেন্স: (জাতছ বাবিদ ইনায় ২/২৭৮ ইবনে আব্বাস, বেদায়েতুল মুকতাদি ৩/৫৩ বুশরা, ফাতওয়ায়ে রহিমিয়া ৮/২৩৩ এশায়াত)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল