মুহতারাম! বর্তমান কোন কোন এলাকায় বিয়ের অনুষ্ঠানে ইজাব কবুল করার পূর্বে ছেলেকে কালিমা পড়ানো হয়; এভাবে কালেমা পড়ানোর পর ইজাব কবুল করানো হয়। জানার বিষয় হল; ইজাব কবুলের পূর্বে এভাবে কালেমা পড়া বা পড়ানোর বিধান কি? কালিমা না পড়লে বিবাহে কোন প্রভাব পড়বে কি? দলিলসহ জানাবেন।
নিবেদক: মাসুদ মুহসিন
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে বিবাহের ক্ষেত্রে ইজাব কবুল মূল বিবেচা এর পূর্বাপর কালেমা বা অন্য কোন অজিফা পাঠ বিবাহ সহিহ হওয়া না হওয়ার ক্ষেত্রে কোন প্রভাব সৃষ্টি করে না।
সুতরাং প্রশ্নোক্ত এলাকায় প্রচলনে বিবাহের ইজাব কবুলের পূর্বে যে কালেমা পাঠ করা হয় তা একটি ঐচ্ছিক ব্যাপার, আর এটাকে জরুরী বা সুন্নত মনে করলে তা বিদাতে পরিণত হবে এবং তার সাথে বিবাহ সহিহ হওয়া না হওয়ার কোন সম্পর্ক নেই।
রেফারেন্স: (মুখতাসারুল বেরায়া১/৩৪০দারুল কুতুব, রুদূরি পৃষ্ঠা ৪৬৮ বুশরা, ফতোওয়ায়ে মাহমুদিয়া ১০/৬০৫ ফারুকিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল