মুহতারাম! জনাব আব্দুর রশিদ সাহেব তার নাতনিকে একজন ফ্রান্স প্রবাসী লোকের ছেলের সাথে বিবাহ দেন। বেশ কিছুদিন সংসার করার পর তার নাতনি বুঝতে পারে যে তার স্বামী ব্লাক ম্যাজিকে আসক্ত এবং নিয়মিত শয়তানের উপাসনা করে। সুতরাং জানার বিষয় হল; উক্ত ছেলের সাথে আব্দুর রশিদ সাহেবের নাতনির বিবাহ সহিহ হয়েছে কি না? দলিলসহ জানাবেন।

 

নিবেদক: মাহমুদুল হাসান পিরোজপুর

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য বর-কনে উভয়ের মুসলমান হওয়া শর্ত। অন্যথায় বিবাহ সহিহ হয় না। আর ব্লাক ম্যাজিক ও শয়তানের উপাসনা কুফরি সম্মলিত হওয়ায় এর সাথে জড়িত ব্যক্তি ঈমানচ্যুত হয়ে যায়।

সুতরাং প্রশ্নোত্ত ব্যক্তির সাথে আব্দুর রশিদ সাহেবের নাতনির বিবাহ সহিহ বলে গণ্য হবে না।

রেফারেন্স: (দুরের মুখতার ৪/১৩৪ আজহার, বাহরুর রায়েক ৩/১১৮১ যাকারিয়া, শরহুল বেকায়া ৩/৪৭ দারুণ কুতুব)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল