মুহতারাম! আমাদের দেশে অনেক হিজরা আছে, কিছু পুরুষের দিকটা বেশি আর কিছু আছে যে মহিলার দিকটা বেশি। জানার বিষয় হল; কোন প্রকৃত পুরুষ অথবা মহিলা হিজড়াকে বিবাহ করতে পারবে কি না ?এবং এক্ষেত্রে শরয়ী নির্দেশনা কি বিস্তারিত জানাবেন।
নিবেদক: সালমান লক্ষ্মীপুর
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন হিজড়ার মধ্যে পুরুষের আলামত প্রকাশ পেলে তাকে পুরুষ। আর তার মাঝে মহিলাদের আলামত প্রকাশ পেলে তাকে মহিলার বিধান ভুক্ত গণ্য করা হয়। আর বিবাহের ক্ষেত্রে বিপরীত লিঙ্গধারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যক।
সুতরাং পুরুষের জন্য মহিলার বিধান ভুক্ত। হিজড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অবকাশ আছে, অবশ্য নির্দিষ্ট কোন লিঙ্গ নির্ণয় করা সম্ভব না হলে সেক্ষেত্রে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়।
রেফারেন্স: (রদ্দুল মুহতার ৪/১০৭ আজহার, তাবইনুল হাকায়েক ৭/৪৪১ সাকারিয়া, হেদায়া ৮/৩৭৯বুশরা )
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল