মুহতারাম! আমাদের অনারব দেশগুলোতে যেখানে গোত্রিও বা বংশীয় কোন তারতম্য নেই। কুফুর ক্ষেত্রে এরকম দেশগুলোতে কি ধর্তব্য হবে। আকিদাগত ভিন্নতা কি কুফুর ক্ষেত্রে ধর্তব্য হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কি জামাতে ইসলামের রোকনের সাথে বৈবাহিক আত্মীয়তা করতে পারবে?

 

নিবেদক: আতাউল্লাহ আশরাফ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে বিবাহের কুফুর ক্ষেত্রে পাঁচটা বিষয় লক্ষ্যণীয়। যথা ধার্মিকতা, পুরুষদের ইসলাম গ্রহণের স্তর, ধন-সম্পদ, পেশা ও আরব হলে আরব বংশ। আর আকিদা গত ভিন্নতা যদি কুফুরি বা বাতিল গোমরাহীর পর্যায়ে না পৌঁছে, তা কুফর ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না।

সুতরাং জামাতে ইসলামের রোকন যদি আকিদাগত বা ধার্মিকতার দিক দিয়ে ফাসেক-ফুজ্জারের বিধানভুক্ত না হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর জন্য তার সাথে বৈবাহিক আত্মীয়তা করতে কোন সমস্যা নেই।

উল্লেখ্য: অনারবদের এলাকায় যদি বংশীয় মর্যাদার সামাজিক মূল্যায়ন থেকে থাকে, তাহলে অনারবদের মাঝেও বংশিয় কুফর ধর্তব্য করা হবে।

রেফারেন্স: (উমদাতুর রেয়ায়া ৩/১১দারুল কুতুব, বাদায়ে সানায়ে৩/৫৬২ দারুল হাদিস, দূরের মুখতার ৪/১৯৮ আজহার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল