মুহতারাম কিছুদিন আগে পত্রিকায় নিউজ দিয়েছে। বিবাহের এক বছর পর জানতে পারেন স্বামী নকল পুরুষাঙ্গ লাগিয়েছে। জানার বিষয় হলো; এক্ষেত্রে স্ত্রীর জন্য বিবাহ ভঙ্গ করার অনুমতি আছে কিনা! থাকলে কোন শর্ত আছে কিনা? বিস্তারিত জানাবেন।
নিবেদক: সাখাওয়াত হোসাইন
الجواب بملهم الصدق والصواب
শরীয় দৃষ্টিতে প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী সহবাসে একেবারে অক্ষম হলে এ ব্যাপারে জানা মাত্রই স্ত্রীর পূর্ণ অধিকার থাকে যে তালাক গ্রহণের মাধ্যমে স্বামি থেকে পৃথক হয়ে যাবে বা উক্ত স্বামীর সাথে সংসার করতে থাকবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী নকল পুরুষাঙ্গ লাগালেও প্রকৃতপক্ষে স্ত্রী সহবাসে অক্ষম হওয়ায় কোন শর্ত ছাড়া স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে। সে তালাক গ্রহণের মাধ্যমে বিবাহ ভঙ্গ করে ফেলবে বা উক্ত স্বামীর সাথে পূর্বের ন্যায় সংসার করতে থাকবে।
রেফারেন্স: (হেদায়া ৩/২৭৮ বুশরা খুলাসাতুল ফাতাওয়া ২/৫০ রশিদিয়া আলফিকহুল হানাফী ২/২১৪ দারুল কলম)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল