আমার খালার কোনো সন্তান নেই, স্বামীও নেই। তিনি তাঁর সমুদয় সম্পত্তি মাদ্রাসা বা কোনো মসজিদের জন্য ওয়াকফ করতে চান। এমতাবস্থায় তাঁর এ কাজ শরিয়তসম্মত হবে কি? আর এ ক্ষেত্রে কোন খাতে ওয়াকফ করা বেশি উত্তম?

নিবেদন: মুহাঃ ইমরান হোসাইন (কুষ্টিয়া)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিকোণ থেকে ওয়ারিশদের বঞ্চিত করার উদ্দেশ্য না থাকলে কোনো ব্যক্তি নিজের ওয়াকফযোগ্য সমুদয় সম্পত্তি ওয়াকফ করতে চাইলে তা জায়েজ আছে। আর ওয়াকফের ক্ষেত্রে ধর্মীয় কাজে সম্পদ দান করাই অধিক উত্তম।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার খালার সন্তান, স্বামী কিংবা মিরাস পাওয়ার মতো অন্য কোনো ওয়ারিশ না থাকলে অথবা ওয়ারিশ থাকা সত্ত্বেও তাঁদের বঞ্চিত করার উদ্দেশ্য না থাকলে তিনি চাইলে তাঁর সমুদয় সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এ ক্ষেত্রে মাদ্রাসা বা মসজিদ—যেকোনো খাতেই ওয়াকফ করতে পারবেন।

তথ্যসূত্র: মুসলিম ফাতাওয়ায়ে বাযযাযিয়া, ৩/১৩৪, যাকারিয়া মাহমুদিয়া, ১৫/২৩১


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল