কবরস্থানে বা কবরেরআমাদের গ্রামে মৃত ব্যক্তিদের দাফনের জন্য কিছু জায়গা ওয়াকফ করা হয়েছিল। একপর্যায়ে সেখানে দাফন বন্ধ হয়ে যায়। জায়গাটি খালি পড়ে থাকায় মানুষ সেখানে ময়লা-আবর্জনা, মল-মূত্র ইত্যাদি ফেলে থাকে। এখন এলাকার লোকজন সেখানে মাদ্রাসা নির্মাণ করতে চায়। এ কাজ করা কি ঠিক হবে?
নিবেদন: মুহাঃ আবু তাহের (চাঁপাইনবাবগঞ্জ)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে কবরস্থানে বা কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা মাকরুহ এবং তা গুনাহের কারণ। তবে কোনো কবরস্থানে মুসলমানরা মৃত ব্যক্তিদের দাফন করা বন্ধ করে দিলে এবং সেখানে কবরের কোনো চিহ্ন অবশিষ্ট না থাকলে সেখানে যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যেতে পারে।
সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে আপনাদের গ্রামের পরিত্যক্ত কবরস্থানে যদি কোনো কবরের চিহ্ন অবশিষ্ট না থাকে, তাহলে সেখানে মাদ্রাসা নির্মাণ করা বৈধ হবে। আর যদি কোনো কবরের চিহ্ন থেকেও থাকে, তবুও নাপাকি ও আবর্জনা ফেলার তুলনায় মাদ্রাসা নির্মাণ করাই উত্তম।
তথ্যসূত্র: উমদাতুল কারি, ৪/১৭৯ দুররুল মুখতার, ৩/১৫৪, যাকারিয়া আহসানুল ফাতাওয়া, ৬/৪০৯, যাকারিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল