আমাদের এলাকার মসজিদ নির্মাণের পর অনেক মালামাল অবশিষ্ট থাকে। যেমন: ইট, বালু, পাথর, সিমেন্ট এবং আগের মসজিদের টিন, দরজা, জানালা ইত্যাদি। এগুলো মুতাওয়াল্লির জন্য বিক্রি করার অনুমতি আছে কি? আর আগের মসজিদটি কীভাবে সংরক্ষণ করতে হবে? সেখানে ইমামের হুজরা নির্মাণ করা যাবে কি?

নিবেদন: মুহাঃ নাসির উদ্দিন (রাজশাহী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, কোনো জায়গা একবার শরয়ি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হলে কিয়ামত পর্যন্ত তা মসজিদ হিসেবেই গণ্য হয়; সেখানে কেউ নামাজ পড়ুক বা না পড়ুক।

আর পুরোনো মসজিদের মালামাল কিংবা নতুন মসজিদ নির্মাণের পর অবশিষ্ট মালামাল যদি মসজিদের কোনো কাজে না আসে এবং সংরক্ষণ করা অসম্ভব হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে মুতাওয়াল্লির জন্য তা বিক্রি করে মসজিদের কাজে ব্যয় করা বৈধ।

সুতরাং পুরোনো মসজিদটিকে যথাসম্ভব নতুন মসজিদের সঙ্গে সম্পৃক্ত রাখা আবশ্যক। তবে তা সম্ভব না হলে মসজিদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে—এমন নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সেখানে কোনোভাবেই ইমামের হুজরা নির্মাণ করা বৈধ হবে না।

তথ্যসূত্র:বাহার, ৫/৪২১, যাকারিয়া  রদ্দুল মুহতার (শামী), ৪/৩৫৮, এইচ. এম. সাঈদ দুররুল মুখতার, ৪/৩৭৭, এইচ. এম. সাঈদ


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল