শুধু মুখে বলার মাধ্যমেই কি ওয়াকফ সম্পন্ন হয়ে যায়, নাকি ওয়াকফকৃত সম্পদ হস্তগত করানো জরুরি? হস্তান্তরের আগেই ওয়াকফকারী মারা গেলে করণীয় কী?
নিবেদন: মুহাঃ রফিকুল ইসলাম (যশোর)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের বিধান অনুযায়ী, শুধু মুখে বলার মাধ্যমে ওয়াকফ সহিহ হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে ইমাম আবু ইউসুফ (রহ.)-এর মত—শুধু মুখে বলার মাধ্যমেই ওয়াকফ সহিহ হয়ে যায়, গ্রহণযোগ্য। অর্থাৎ ওয়াকফ সম্পন্ন হওয়ার জন্য সম্পদ হস্তগত করানো জরুরি নয়।
তবে বিশেষ ক্ষেত্রে ইমাম মুহাম্মাদ (রহ.)-এর মত অনুযায়ী সম্পদ হস্তগত করানো জরুরি হওয়ার ওপরও ফতোয়া দেওয়া যেতে পারে।
সুতরাং ওয়াকফকারী তাঁর ওয়াকফকৃত সম্পদ হস্তান্তর করার আগেই মারা গেলেও তা ওয়াকফ হিসেবে গণ্য হবে।
তথ্যসূত্র: মুখতাসারুল কুদুরি, ৪২৩ বাহার, ৫/৩২৮, যাকারিয়া ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৮/১০, যাকারিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল