করিম সাহেব ঢাকা শহরে ২০ বছর মেয়াদে দুটি ফ্ল্যাট ক্রয় করে সেগুলো নূরানি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেন। জানার বিষয় হলো, এ ওয়াকফ শুদ্ধ হয়েছে কি? আর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও ওয়াকফ বহাল থাকবে কি?
নিবেদন: মুহাঃ আবদুল্লাহ আল মামুন (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের বিধান অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য ক্রয়-বিক্রয় চুক্তি সহিহ হয় না। ফলে তাতে ক্রেতার মালিকানাও প্রতিষ্ঠিত হয় না। আর ওয়াকফ সহিহ হওয়ার পূর্বশর্ত হলো, ওয়াকফ করার সময় সংশ্লিষ্ট বস্তুর ওপর ওয়াকফকারীর পূর্ণ মালিকানা থাকা।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে করিম সাহেব যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য ফ্ল্যাট দুটি ক্রয় করেছেন, তাই তাঁর এ ক্রয়-বিক্রয় চুক্তি সহিহ হয়নি। ফলে উক্ত ফ্ল্যাটের ওপর তাঁর মালিকানা সাব্যস্ত না হওয়ায় তাঁর ওয়াকফও সহিহ হয়নি।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার (শামী), ৭/১৪, আযহার ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৩/৬, দারুল ফিকর ফাতহুল কাদির, ২/১৮৭, রশিদিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল