মৃত ব্যক্তিদের দাফনের জন্য কিছু জায়গা ওয়াকফ করা হয়েছিল। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় কবরগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেখানে মানুষ মাদ্রাসা নির্মাণ করতে চাচ্ছে। এ কাজ করা জায়েজ হবে কি?

নিবেদন: মুহাঃ জুবায়ের আহমদ (ফেনী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে ওয়াকফের শর্ত শরয়ি নসের মতোই বিবেচিত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত জায়গা ওয়াকফকারীর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। তিনি যদি সেখানে মাদ্রাসা নির্মাণের অনুমতি দিয়ে থাকেন, তাহলে মাদ্রাসা নির্মাণ করা বৈধ হবে; অন্যথায় নয়।

তবে জায়গাটি প্রয়োজনের অতিরিক্ত হলে এবং তা কোনো খারাপ কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকলেও সেখানে মাদ্রাসা নির্মাণ করা বৈধ হবে।

উল্লেখ্য, সর্বাবস্থায় এ বিষয়টি খেয়াল রাখতে হবে যে, কবরের মধ্যে মৃতদেহের হাড় ইত্যাদি অবশিষ্ট আছে কি না। যদি অবশিষ্ট না থাকে, তাহলে সেখানে মাদ্রাসা নির্মাণ করা জায়েজ হবে। অন্যথায় নয়।

তথ্যসূত্র: আদ্দুরুল মুখতার, ৪/৪৩৩, এইচ. এম. সাঈদ তাবয়ীনুল হাকায়েক, ১/৫৮৯, দারুল কুতুবিল ইলমিয়্যাহ ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১৫/৩৫৯, জামিয়া ফারুকিয়্যাহ


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল