আমাদের এলাকার পাশে একটি খালি জায়গা রয়েছে। জায়গাটির মালিকানা-সংক্রান্ত কোনো দলিলপত্র নেই। গ্রামবাসী চাচ্ছেন, জায়গাটি মাদ্রাসার জন্য ওয়াকফ করা হোক। শরয়ি দৃষ্টিতে এ কাজের বিধান কী?
নিবেদন: মুহাঃ আবু তাহের (চাঁপাইনবাবগঞ্জ)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যেসব জমির কোনো দলিলপত্র নেই এবং মালিকের পরিচয়ও জানা যায় না, সেসব জমি খাস হয়ে সরকারি মালিকানাভুক্ত বলে গণ্য হয়। এমন জমি সরকারই ওয়াকফ করতে পারে। কারণ, ওয়াকফ করার জন্য ওয়াকফকারীর পূর্ণ মালিকানা থাকা শর্ত। অন্যের সম্পদ ওয়াকফ করার সুযোগ নেই।
সুতরাং গ্রামবাসীর জন্য উক্ত জায়গা মাদ্রাসার উদ্দেশ্যে ওয়াকফ করার অধিকার নেই। বরং তা সরকারি জায়গা হিসেবে গণ্য হবে। তাই সরকার কর্তৃক উক্ত জায়গা মাদ্রাসা নির্মাণের জন্য ওয়াকফ করানোর ব্যবস্থা করা হলে সেখানে মাদ্রাসা নির্মাণ করা বৈধ হবে।
তথ্যসূত্র: শরহুল মাজাল্লা, ১/৬১, দারুল কুতুবুল ইলমিয়্যাহ মাজমাউল আনহুর, ২/৫৬৭, মাকতাবাতুল মানার রদ্দুল মুহতার, ৬/৫২২, মাকতাবাতুল আযহার
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল