একটি এলাকায় ওয়াকফকৃত কবরস্থান রয়েছে। কিন্তু মসজিদের খুব প্রয়োজন হলেও কেউ জমি দিচ্ছেন না এবং জমি কেনার সামর্থ্যও নেই। তাই এলাকাবাসী কবর অক্ষত রেখে কবরস্থানের ওপর দ্বিতীয় তলায় মসজিদ নির্মাণ করতে চান। শরয়ি দৃষ্টিকোণ থেকে এর সমাধান কী?

নিবেদন: মুহাঃ আবদুর রহমান (ময়মনসিংহ)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে অক্ষত ও তাজা কবরের সামনে অথবা তার ওপর ভিত্তি নির্মাণ করে মসজিদ বানিয়ে সেখানে নামাজ আদায় করা কবরপূজার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় মাকরুহ।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অক্ষত কবরের ওপর ভিত্তি নির্মাণ করে দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা করার অনুমতি নেই। মসজিদ নির্মাণের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে কবরগুলো পুরোনো হয়ে গেলে এবং মৃতদেহ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকলে সেখানে মসজিদ নির্মাণে কোনো সমস্যা নেই।

তথ্যসূত্র: তাবয়ীনুল হাকায়েক, ১/৫৮৯, দারুল কুতুব ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২২৭, যাকারিয়া ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৮/১৮৮, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল