এক ব্যক্তি শহরের একটি জমি মসজিদের জন্য ওয়াকফ করার উদ্দেশ্যে ওয়াকফনামা লিখেন। কিন্তু সন্তানদের চাপে ওই জমির পরিবর্তে গ্রামের অন্য একটি জমি ওয়াকফ করেন। জানার বিষয় হলো, তাঁর কোন ওয়াকফটি গ্রহণযোগ্য হবে, নাকি উভয়টিই ওয়াকফ হিসেবে গণ্য হবে?

নিবেদন: মুহাঃ আবু বকর সিদ্দিক (বগুড়া)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিকোণ থেকে মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি পূর্ণাঙ্গ ওয়াকফ হওয়ার শর্ত হলো, সেখানে নামাজের অনুমতি দেওয়া এবং আজান-ইকামতের সঙ্গে জামাতে অন্তত এক ওয়াক্ত নামাজ আদায় করা। ওয়াকফ পূর্ণাঙ্গ না হলে ওয়াকফকারীর তাতে হস্তক্ষেপ করার অধিকার থাকে।

সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে শুধু ওয়াকফের নিয়তে ওয়াকফনামা লেখার মাধ্যমে শহরের জমিটি ওয়াকফ হিসেবে গণ্য হয়নি। তাই তাতে ওয়াকফকারীর হস্তক্ষেপের সুযোগ থাকায় তিনি স্বেচ্ছায় তার পরিবর্তে গ্রামের জমিটি ওয়াকফ করলে তা সহিহ হবে। আর পূর্বের জমিটির ওয়াকফ বাতিল বলে গণ্য হবে।

তথ্যসূত্র: দুররুল মুখতার, ৪/৩৪৮, সাঈদ হক্কানিয়া, ৫/৬৯, জামিয়া দারুল উলুম হক্কানিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল