এক ব্যক্তি প্রতারিত হয়ে একটি ওয়াকফকৃত জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেছেন। অথচ তিনি যদি জানতেন যে জমিটি ওয়াকফকৃত, তাহলে কখনোই তা কিনতেন না। এমতাবস্থায় তাঁর করণীয় কী? এ বিক্রির মাধ্যমে ওয়াকফের বিধান বাতিল হয়ে গেছে, নাকি এখনো বহাল আছে?
নিবেদন: মুহাঃ সাইফুল ইসলাম (নরসিংদী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিকোণ থেকে ওয়াকফকৃত জমি পরিবর্তন করা বা বিক্রি করা বৈধ নয়। এ ধরনের বিক্রি কার্যকর হয় না। বিধায় প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে উক্ত বিক্রি সহিহ হয়নি; বরং জমিটির ওপর ওয়াকফের বিধান বহাল রয়েছে।
এখন ওই ব্যক্তির করণীয় হলো, জমিটি বিক্রেতার কাছে ফেরত দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। অন্যথায় উভয়েই গুনাহগার হবে।
তথ্যসূত্র: বাদায়িউস সানায়ে, ৫/৩২০, যাকারিয়া মাহমুদিয়া, ১৪/২৮৮, ফারুকিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল