এক ব্যক্তি বেশ কয়েক বছর আগে মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছিলেন। কিছুদিন আগে কোনো কারণে মসজিদ কমিটির সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এখন তিনি জমিটির মালিকানা দাবি করছেন। তিনি বলছেন, ওয়াকফ থেকে রুজু করেছেন। অথবা তিনি যদি জমি দেন, তাহলে অন্য মসজিদে দেবেন; এই মসজিদে দেবেন না। তাঁর এ দাবি কি সহিহ?
নিবেদন: ইমরান হোসাইন (বগুড়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মসজিদের জন্য কোনো জায়গা একবার সম্পূর্ণরূপে ওয়াকফ হয়ে গেলে তা ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে আল্লাহর মালিকানায় চলে যায়। ফলে ওয়াকিফের জন্য তা ফেরত নেওয়া বা বিক্রি করার কোনো অধিকার থাকে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তির জন্য তাঁর ওয়াকফকৃত জমি থেকে রুজু করা তথা তা ফেরত নেওয়া বৈধ হবে না। তাই অন্য মসজিদে দেওয়ারও কোনো সুযোগ নেই।
তথ্যসূত্র: কাজীখান, ৩/২০৩—যাকারিয়া; ফিকহে হানাফি, ২/৩৬৫—দারুল কলম; ফাতাওয়ায়ে হক্কানিয়া, ৫/৫৭।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল