সালিম সাহেব তাঁর একটি জমি মসজিদের জন্য ওয়াকফ করেন। যথানিয়মে সেখানে মসজিদ নির্মাণ করে নামাজও শুরু হয়। কিছুদিন পর বিদেশ থেকে তাঁর ছোট ভাই আসেন এবং জমিতে নিজের অংশের দাবি করেন। তিনি নিজের মালিকানার প্রমাণও উপস্থাপন করেন। এখন তিনি তাঁর অংশ বিক্রি করতে কিংবা ওয়াকফ করতে রাজি নন। জানার বিষয় হলো, সালিম সাহেবের অংশের ওয়াকফ সহিহ হয়েছিল কি না? নাকি নতুন করে ওয়াকফ করতে হবে? উল্লেখ্য, সালিম সাহেব জীবিত নেই; তাঁর একমাত্র ছেলে রয়েছে।
নিবেদন: নাজমুল হাসান (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যৌথ মালিকানাধীন জমি মসজিদের জন্য ওয়াকফ করা বৈধ নয়। কেননা তা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় উক্ত জায়গাটি যদি যৌথ মালিকানাধীন হয়ে থাকে, তাহলে সালিম সাহেবের অংশের ওয়াকফও সহিহ হয়নি। বর্তমানে উক্ত জমির মালিক তাঁর ভাই ও তাঁর সন্তান। তাই সালিম সাহেবের সন্তানরা যদি পিতার নিয়ত অনুযায়ী উক্ত জমি ওয়াকফ করতে চান, তাহলে তাঁদের মালিকানাধীন অংশ নতুন করে ওয়াকফ করতে হবে।
তথ্যসূত্র: ফাতহুল কাদির, ৬/১৯৬-১৯৭—রশিদিয়া; ফাতাওয়া হিন্দিয়া, ২/৩৫৪—যাকারিয়া; কিফায়াতুল মুফতি, ১০/৩৩৭-৩৩৮—ফারুকিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল