করিম সাহেব পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক। তাঁর অনেক মিল-কারখানা রয়েছে। তিনি দুটি কারখানা গরিবদের জন্য ওয়াকফ করেন। কয়েক বছর পর তিনি ধন-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যান। প্রশ্ন হলো, ওই কারখানা থেকে গরিবদের মতো তিনিও এবং তাঁর সন্তানরাও কিছু গ্রহণ করতে পারবেন কি না?
নিবেদক:জুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী, গরিব-মিসকিনদের জন্য ওয়াকফকৃত বস্তু থেকে কোনো অবস্থাতেই ওয়াকিফের উপকৃত হওয়া বৈধ নয়। তবে তাঁর সন্তান বা আত্মীয়-স্বজন গরিব-মিসকিনদের অন্তর্ভুক্ত হলে তারা তা থেকে উপকৃত হতে পারবেন। অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় করিম সাহেব গরিব ও সম্পদহারা হয়ে গেলেও তাঁর ওয়াকফকৃত ওই দুটি কারখানা থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। তবে তাঁর সন্তানরা গরিব হলে তা থেকে গ্রহণ করতে পারবেন।
তথ্যসূত্র: তাতারখানিয়া, ৮/১১২—যাকারিয়া; ফাতাওয়া বাযযাযিয়া, ৩/১৪৯—যাকারিয়া; মুহিতে বুরহানি, ৯/৭৮—ইদারাতুল কুরআন।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল