রহিম সাহেব রাস্তার মুসাফিরদের জন্য একটি ডিপকল ওয়াকফ করেন। একজন মুসাফির সেখান থেকে পানি নিয়ে গিয়ে নিজের পরিবারকেও পান করান এবং পানিও বিক্রি করেন। প্রশ্ন হলো, ওই মুসাফিরের জন্য এমনটি করা বৈধ হয়েছে কি?

নিবেদক:শরিফুল ইসলাম (কুষ্টিয়া)

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি মূলনীতি অনুযায়ী, ব্যাপকভাবে ব্যবহারের জন্য ওয়াকফ করা হলে তা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। অন্যথায় নির্দিষ্ট খাতেই ব্যবহার করা জরুরি।

সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় ওই মুসাফিরের জন্য ওয়াকফকৃত ডিপকল থেকে পানি পান করা, সামনের সফরের জন্য সঙ্গে নিয়ে যাওয়া এবং সফরে থাকা অবস্থায় সেই পানি পরিবার-পরিজনকে পান করানো বৈধ। কিন্তু তার জন্য ওই পানি বিক্রি করা বৈধ হবে না।

তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৪/৩৪৩—এইচ. এম. সাঈদ; আদ্দুররুল মুখতার, ৬/৬৪৯—যাকারিয়া; ফাতাওয়া মাহমুদিয়া, ১৪/৬৫১—ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল