মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে সাইক্লোন সেন্টার নির্মাণ করা জায়েজ আছে কি না?

নিবেদক:সাখাওয়াত হোসেন।

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে ওয়াকিফের পক্ষ থেকে ওয়াকফের খাত নির্দিষ্ট করে দেওয়া হলে, তার বিরুদ্ধাচরণ করে ওয়াকফকৃত বস্তু অন্য খাতে ব্যবহার করা বৈধ নয়।

সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে সাইক্লোন সেন্টার নির্মাণ করা জায়েজ হবে না।

তথ্যসূত্র: আদ্দুররুল মুখতার, ৪/৪৩৩—সাঈদ; ফিকহে হানাফি, ২/৩৭—দারুল কলম; মাহমুদিয়া, ১৪/৩৩৯—ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল