অনেক সময় দেখা যায়, বিভিন্ন এনজিও ও অমুসলিমদের কাছ থেকে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জন্য বিভিন্ন অনুদান আসে। প্রশ্ন হলো, এসব অনুদান গ্রহণ করা জায়েজ আছে কি?

নিবেদক:আশরাফ জিয়া

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মুসলিম-অমুসলিম উভয়ের কাছেই সওয়াবের কাজ হিসেবে বিবেচিত হয়, এমন কোনো ক্ষেত্রে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যায়। তবে তা নিঃস্বার্থ হতে হবে।

সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা ইত্যাদি পুণ্যের কাজ মনে করে যদি অমুসলিমরা কোনো অনুদান প্রদান করে এবং এতে তাদের কোনো অসৎ উদ্দেশ্য না থাকে, তাহলে তাদের দান গ্রহণ করা বৈধ।

তথ্যসূত্র: মাজমাউল আনহুর, ৪/১৫১, মানার; বাহরুর রায়েক, ৬/৩১৩, যাকারিয়া; মাহমুদিয়া, ১৫/১৪১, ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল