মুহতারাম। অনেক বাংলাদেশি সৌদি আরবে থাকেন। সেখানে অবস্থান করে তাঁদের পক্ষে হজের খরচ বহন করা সম্ভব। কিন্তু তাঁরা বাংলাদেশে থাকলে হজের খরচ বহন করা সম্ভব হতো না। জানার বিষয় হলো, যারা সৌদি আরবে চাকরি করেন, তাঁরা কি বাংলাদেশি হিসেবে হজ করবেন, নাকি সৌদি হিসেবে? বিস্তারিত জানাবেন।

নিবেদক: মুহাঃ মিনহাজুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে হজের মৌসুমে মৌলিক চাহিদার অতিরিক্ত হজের যাবতীয় ব্যয়ভার বহনে সামর্থ্যবান হলে হজ ফরজ হয়ে যায়। আর এ ক্ষেত্রে হজের মৌসুমে অবস্থানস্থলই মূল বিবেচ্য।

সুতরাং সৌদি আরবে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি সেখান থেকেই হজের যাতায়াতসহ যাবতীয় ব্যয়ভার বহনে সামর্থ্যবান হন, তাহলে তাঁর ওপর হজ ফরজ হয়ে যাবে। এ ক্ষেত্রে নিজ দেশ বাংলাদেশ থেকে হজের যাতায়াতের ব্যয়ভার বহনে সামর্থ্যবান হওয়া জরুরি নয়।

অবশ্য এ ক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠান ও সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা পেলে হজ ফরজ হবে না।

তথ্যসূত্র: গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা ৩৫; রদ্দুল মুহতার, ৩/৫২৫; আজহার, রফাত কাসেমি, ৫/৪০।


উত্তরপ্রদানে:

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল