জনাব মুফতি সাহেব, আমেনা খাতুন হজ করতে চান। কিন্তু তাঁর কোনো মাহরাম হজে যেতে রাজি নন। বিধায় আমেনা খাতুন সালমা বেগমের সঙ্গে হজে যেতে চান। সালমা বেগমের স্বামীও এ বছর তাঁর সঙ্গে হজে যাবেন। এখন আমেনা খাতুন কি সালমা বেগমের সঙ্গে হজে যেতে পারবেন? এ ক্ষেত্রে তাঁর করণীয় কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মুহা. মুঈনুদ্দীন তাহের


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মহিলাদের ওপর হজ আবশ্যক হওয়ার জন্য মাহরাম থাকা শর্ত। মাহরাম না থাকলে তাঁদের ওপর হজ আবশ্যক হয় না। ফলে মাহরাম ছাড়া অন্য কোনো মহিলা বা পুরুষের সঙ্গে হজে যাওয়া বৈধ নয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত আমেনা খাতুনের কোনো মাহরাম হজে যেতে রাজি না হলে তাঁর জন্য সালমা বেগম ও তাঁর স্বামীর সঙ্গে হজে যাওয়া বৈধ হবে না। বরং মাহরামের সম্মতি পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং পরবর্তী সময়ে হজ আদায় করবেন। অন্যথায় তাঁর মৃত্যুর পর বদলি হজ করানোর ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।

তথ্যসূত্র: সূরা আত-তালাক, আয়াত নং ১; বাদায়েউস সানায়ে, ২/৩০০; রদ্দুল মুহতার, ৩/৫৩১; আহসানুল ফাতাওয়া, ৪/৫২২।


উত্তরপ্রদানে:

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল