মুহতারাম মুফতি সাহেব, যদি কোনো ব্যক্তি কারও পক্ষ থেকে বদলি হজ করতে চান, তাহলে ওই ব্যক্তির জন্য পূর্বে হজ বা ওমরা করা জরুরি কি না? আমরা শুনেছি, যে ব্যক্তি পূর্বে হজ বা ওমরা করেননি, তাঁর মাধ্যমে বদলি হজ করানো মাকরূহ। এ কথা সঠিক কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মাওঃ আবুল কাসেম, নোয়াখালী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
হানাফি মাজহাব অনুযায়ী, বদলি হজ করানোর ক্ষেত্রে এমন ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো মাকরূহ, যিনি পূর্বে নিজের হজ আদায় করেননি। তথাপি কেউ পূর্বে হজ পালন করেননি, এমন ব্যক্তির মাধ্যমে বদলি হজ করালে তাঁর হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে।
সুতরাং কোনো ব্যক্তি যদি অন্য কারও পক্ষ থেকে বদলি হজ করতে চান, তাহলে তাঁর জন্য পূর্বে নিজের হজ পালন করা আবশ্যক না হলেও তা উত্তম।
তথ্যসূত্র: সূরা আলে ইমরান, আয়াত নং ৯৭; ফিকহে হানাফি, ১/৫০৩—দারুল কলম; মাজমাউল আনহুর, ১/৪৫৭—মানার; আল-মুহীতুল বুরহানি, ৩/৪৭৫—ইদারাতুল কুরআন।
উত্তরপ্রদানে:
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল