মুহতারাম! আমার চাচার ওপর হজ ফরজ হওয়ার দশ বছর পর তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এখনো তাঁর ওপর হজ ফরজ রয়েছে। এখন জানার বিষয় হলো, এমতাবস্থায় অন্য লোক দিয়ে তাঁর হজ আদায় করা যাবে কি না? অন্যথায় করণীয় কী?
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে যার ওপর হজ ফরজ, এমন ব্যক্তি যদি নিজে স্বশরীরে হজ পালনে অক্ষম হয়ে যান এবং তাঁর এই অক্ষমতা মৃত্যু পর্যন্ত দূর হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তাঁর জন্য অন্যের মাধ্যমে বদলি হজ করানোর অবকাশ আছে। অন্যথায় নয়।
রেফারেন্স: দুররুল মুখতার, ৪/১৭-১৮, আজহার। রদ্দুল মুহতার, ৪/১৮, আজহার। ইনায়া, ৩/১৩২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল