জনাব! মাকে নিয়ে এ বছর হজে যাচ্ছি। জানতে পারলাম, ইহরাম অবস্থায় মুখ খোলা রাখা আবশ্যক। জানার বিষয় হলো, এ বিধান সকলের জন্য হলে মহিলাদের পর্দার বিধান কী? মুখ খোলা রাখবে, নাকি ঢেকে রাখবে? বিস্তারিত জানানোর অনুরোধ রইল।
নিবেদক: রায়হান উদ্দীন।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী মূলনীতি অনুযায়ী, ইহরাম অবস্থায় মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা বৈধ নয়। পাশাপাশি তাঁদের জন্য পরপুরুষের সামনে চেহারার পর্দা করাও অপরিহার্য।
অতএব, ইহরাম অবস্থায় মহিলারা সরাসরি মুখে নিকাব পরিধান করবেন না। তবে পরপুরুষের উপস্থিতিতে মাথায় ক্যাপ ইত্যাদি পরিধান করে তার ওপর এমনভাবে নিকাব ঝুলিয়ে দেবেন, যাতে কাপড় মুখের সঙ্গে স্পর্শ না হয় এবং কোনো পরপুরুষ তাঁকে দেখতে না পায়।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল