মুহতারাম! জনাব তমিম সাহেবের ১৪ বছর বয়সী একজন নাবালেগ ছেলে (যে সাহেবে নেসাব) তাঁর সঙ্গে হজে যায়। মক্কায় যাওয়ার পর সে বালেগ হয় এবং পিতার সঙ্গে হজ আদায় করে। জানার বিষয় হলো, তাঁর সন্তানের ফরজ হজ আদায় হয়েছে, নাকি নফল হজ?
নিবেদক: মোঃ রিফাত হুসাইন।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে নাবালেগ অবস্থায় বাঁধা ইহরামে আদায়কৃত হজ নফল হজ হিসেবে গণ্য হয়। অবশ্য নাবালেগ যদি হজের সফরে বালেগ হয়ে যায় এবং উকুফে আরাফার পূর্বে তার ইহরাম নবায়ন করে, তাহলে তার উক্ত হজ ফরজ হজ হিসেবে বিবেচিত হয়। অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে তমিম সাহেবের নাবালেগ ছেলে বালেগ হওয়ার পর পূর্বের ইহরামেই হজ সম্পন্ন করে থাকলে উক্ত হজ নফল হিসেবে গণ্য হবে। অবশ্য উকুফে আরাফার পূর্বে ইহরাম নবায়ন করলে এর মাধ্যমে তার ফরজ হজ আদায় হয়ে যাবে।
রেফারেন্স: হিদায়া, ২/১৫৮, মাকতাবা বুশরা। আল-ফিকহুল হানাফি, ১/৪৫০, দারুল কলম। বাহরুর রায়েক, ২/৫৫৩, মাকতাবা যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল