মুহতারাম! আমার দাদা সরকারি চাকরিজীবী। গত বছর তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এক মাস আগে তিনি দশ লাখ টাকা পেনশন পান। অতি বার্ধক্যের কারণে তিনি এখন হজে যেতে অক্ষম। জানার বিষয় হলো, এমতাবস্থায় কি দাদার ওপর হজ ফরজ হবে? এবং বদলি হজ আদায় করানো আবশ্যক হবে কি না?

নিবেদক: প্রশ্নকারী।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মত অনুযায়ী, শারীরিক অক্ষমতা সত্ত্বেও কোনো ব্যক্তি নেসাবের মালিক হলে তাঁর ওপর হজ ফরজ হয়ে যায়। ফলে এমন ব্যক্তির ক্ষেত্রে বদলি হজ করানো আবশ্যক। অন্যথায় অসিয়ত করে যাওয়া আবশ্যক।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাদা হজ পালনে অক্ষম হলে অন্যের মাধ্যমে বদলি হজ করানো আবশ্যক। অন্যথায় অসিয়ত করা জরুরি।

রেফারেন্স: আল-বাহরুর রায়েক, ২/৪২৩, যাকারিয়া। মাজমাউল আনহুর, ১/৪৫৫, আল-মানার। ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/৪৭১, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল