মুহতারাম! আমার নানার বদলি হজের জন্য এমন একজনকে পাঠানো হয়েছে, যিনি পূর্বে কখনো হজ আদায় করেননি এবং তাঁর ওপর হজ ফরজও বটে। এখন জানার বিষয় হলো, আমার নানার পক্ষ থেকে হজ আদায় হলো কি না? এবং যাকে পাঠানো হয়েছে, তাঁর ওপর থেকে কি হজের ফরজিয়ত সাকেত হবে?
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়া মতে, যার ওপর হজ ফরজ হয়েছে এবং তা আদায় করে নিয়েছেন, এমন ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো মাকরূহ। তবে যথানিয়মে হজ আদায় করলে আমিরের পক্ষ থেকে হজ আদায় হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার নানার পক্ষ থেকে হজ আদায় হয়ে গেছে। ফলে বদলি হজকারী থেকে হজ সাকেত হবে না। আর এ ক্ষেত্রে উত্তম হলো, এমন ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো, যিনি তাঁর ফরজ হজ আদায় করেছেন।
রেফারেন্স: মাজমাউল বাহরাইন, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৩৩৪, দারুল কুতুব। মুখতার, ১ম খণ্ড, পৃষ্ঠা ২২০। ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১ম খণ্ড, পৃষ্ঠা ৩২১, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল