মামুন সাহেব হজে তামাত্তু করেন। ১০ তারিখে দমে শোকর দিতে চাইলে মুয়াল্লিম একটি দুম্বার টাকা জমা নিয়ে তা জবাই করার প্রতিশ্রুতি দেন। হজ থেকে ফেরার পর নির্ভরযোগ্য মাধ্যমে জানতে পারেন যে, মুয়াল্লিম কোনো কোরবানি করেননি। এখন মামুন সাহেবের করণীয় কী?

নিবেদক: মাসুদ মহসিন।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


আহানাফের নির্ভরযোগ্য মতানুসারে রমি, দম ও হলকএ তিনটির মাঝে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। তাই এর ব্যত্যয় ঘটলে দম আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব মামুন সাহেব যেহেতু দমে শোকর না করে হলক করে উক্ত তিন কাজের ধারাবাহিকতা নষ্ট করেছেন, তাই তাঁর ওপর দমে শোকরের সঙ্গে আরও একটি দম আবশ্যক হবে।

রেফারেন্স: আদ্দুররুল মুখতার, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৫৮৭, আযহার। বাদায়েউস সানায়ে, ২য় খণ্ড, পৃষ্ঠা ৩৬২, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল