আমার এক খালাতো ভাই দীর্ঘ তিন বছর যাবৎ হারামে থাকেন। তিনি হজ করতে চান, কিন্তু সরকারি বিধিনিষেধের কারণে হজ করতে পারেন না। এখন জানার বিষয় হলো, আইয়ামে হজে কেউ যদি হারামে থাকেন, তাঁর ওপর কি হজ ফরজ হবে? সরকারি বিধিনিষেধের কারণে হজ করতে না পারায় তাঁর করণীয় কী?

নিবেদক: আদনান।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


মক্কা বা তার পার্শ্ববর্তী লোকদের হজের দিনগুলোতে পথখরচ ও তৎসংশ্লিষ্ট খরচ, যথা সরকারি রেজিস্ট্রেশনের ব্যয়বহুল খরচ ইত্যাদির সামর্থ্য রাখলে তাৎক্ষণিক হজ করা তাঁদের জন্য ফরজ। আর কোনো কারণে তাৎক্ষণিক হজ আদায়ে বাধাগ্রস্ত হলে পরবর্তী কোনো বছরে সুযোগ হলে আদায় করে নেবেন। অন্যথায় বদলি হজের অসিয়ত করে যাবেন।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার খালাতো ভাই পথখরচ ও তৎসংশ্লিষ্ট খরচ তথা সরকারি রেজিস্ট্রেশনের ব্যয়বহুল খরচ ইত্যাদির সামর্থ্য রাখলে তাঁর জিম্মায় হজ ফরজ হয়েছে। এখন সরকারি বিধিনিষেধের কারণে হজ আদায় করতে না পারলে যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন আদায় করে নেবেন। অন্যথায় মৃত্যুর পূর্বে বদলি হজের অসিয়ত করে যাবেন।

রেফারেন্স: তুহফাতুল ফুকাহা, পৃষ্ঠা ১৮৭, মারুফিয়া। ফাতাওয়ায়ে শামী, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৫২৩, আজহার। আহসানুল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৫১৮, যাকারিয়া। মুয়াল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা ৮৪, বুশরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল