মুহতারাম! জাবের সাহেব উমরার নিয়তে ইহরাম বেঁধে যথানিয়মে হজ ক্যাম্পে উপস্থিত হন। কিন্তু অনিবার্য কারণবশত উমরায় যেতে পারেননি। এখন তাঁর হালাল হওয়ার উপায় কী এবং এই উমরা কাজা করা ওয়াজিব কি না?
নিবেদক: ইব্রাহিম খান।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তে ইহরাম বাঁধার পর উমরা পালনে বাধাগ্রস্ত হলে একটি দম দিয়ে হালাল হতে হয়। পরবর্তীতে উমরার বদলে একটি উমরা কাজা করা ওয়াজিব।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জাবের সাহেব উপযুক্ত কারণে উমরায় যেতে না পারলে এখন হারামে একটি দম দিয়ে হালাল হয়ে যাবেন এবং পরবর্তীতে উমরার বদলে একটি উমরা কাজা করে নেবেন।
রেফারেন্স: তানভীরুল আবসার, ৪/৫, আজহার। আন-নাহরুল ফায়েক, ২/১৫৮, দারুল ঈমান। আহসানুল ফাতাওয়া, ৪/৫০৯, যাকারিয়া। কানযুদ দাকায়েক, ১/১৫৮, দারুল ঈমান।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল