মুহতারাম! আমি হজে যাওয়ার সময় সঙ্গে করে কিছু সানসিল্ক শ্যাম্পু নিয়ে যাই। একবার মাথায় শ্যাম্পু ব্যবহার করার সময় জনৈক মুফতি সাহেব বললেন, মুহরিম অবস্থায় মাথায় শ্যাম্পু ব্যবহার করা যাবে না। করলে দম ওয়াজিব হবে। জানার বিষয় হলো, মুহরিম অবস্থায় শ্যাম্পু ব্যবহার করার হুকুম কী? উক্ত মুফতি সাহেব কি সঠিক বলেছেন? বিষয়টি বিস্তারিত জানাবেন।

নিবেদক: নাজমুস সাকিব।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে মুহরিম অবস্থায় পূর্ণ এক অঙ্গে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করলে দম ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নোল্লিখিত সুরতে সানসিল্ক শ্যাম্পু যেহেতু সাধারণত সুগন্ধিযুক্ত হয়ে থাকে, তাই মুহরিম অবস্থায় এ ধরনের সুগন্ধিযুক্ত শ্যাম্পু ব্যবহার করায় তাঁর ওপর দম ওয়াজিব হওয়ার ব্যাপারে উক্ত মুফতি সাহেবের কথা সঠিক। তবে সুগন্ধিহীন কোনো শ্যাম্পু ব্যবহার করাতে কোনো সমস্যা নেই।

রেফারেন্স: কুদূরী, ১/২০৭, বুশরা। হিদায়া, ২/২৫৮, বুশরা। ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৫, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল